ওয়েব ডেস্ক; ৫ মে: আগামী ৭ মে রাজ্যের তৃতীয় দফার নির্বাচনে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চার লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে।
মোট ৭৩৬০ টি বুথে নির্বাচন হবে। যেখানে মালদা উত্তরে রয়েছে ১৮১২টি বুথ, মালদা দক্ষিণে রয়েছে ১৭৫৯টি বুথ, জঙ্গিপুর রয়েছে ১৮৫১ টি বুথ, মুর্শিদাবাদে রয়েছে ১৯৩৮টি বুথ।
এদিন মোট ভোটারের সংখ্যা ৭৩ লক্ষ ৩৭ হাজার ৬৫১ জন। যেখানে পুরুষ ভোটার ৩৭ লক্ষ ২৫ হাজার ১০২, মহিলা ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ১২ হাজার ৩৯৫, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫৪ জন।
মোট বুথের মধ্যে ২২৭ টি বুথ রয়েছে যা মহিলা পরিচালিত বুথ।