ওয়েব ডেস্ক ; ২ জুন : পূর্ব রেলওয়ে আগামী কয়েকদিনব্যাপী বড় এরিয়া জুড়ে বিশেষ টিকিট চেকিং অভিযানের একটি পরিকল্পনা নিয়েছে। এই পরিকল্পনাটি এমনভাবে নেওয়া হয়েছে যেখানে গত কয়েকমাস ধরে দেখা যাচ্ছে মানুষের টিকিট কাটার প্রবণতা কমে আসছে। অথচ, টিকিটের মূল্য ৫/- বা ১০/-। হয়তো দেখা যাবে যে, সেই পরিমান দূরত্ব সড়কপথে অন্য মাধ্যমে গেলে হয়তো তিন থেকে চারগুন লেগে যাবে।
কিন্তু কিছু মানুষ রেলের এই সামান্য ভাড়াটুকুও দিতে ইচ্ছুক নয়। রেলের এই বিশেষ টিকিট চেকিং অভিযানের ফলে হয়তো সেই মানুষগুলি সামাজিকভাবে অপমানিত হবেনই এবং তার ৫ টাকা/১০ টাকার বিনিময়ে খরচের পরিমান গিয়ে দাঁড়াবে ২৫৫ টাকা বা ২৬০ টাকা। রেলওয়ের এই টিকিট চেকিং অভিযানের মূল লক্ষ্য মানুষকে সচেতন করা যাতে সে একজন সচেতন নাগরিক হিসাবে সঠিক মূল্যের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করতে পারে।
রেলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
