ওয়েব ডেস্ক; ১৫ জুন : ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৪ এর জন্য প্রার্থীদের প্রত্যাশিত ভিড় মেটাতে, ১৬ জুন রবিবার পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন সাপ্তাহিক দিনে সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বাভাবিক হিসাবে লোকাল ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ( মূল স্টেশন ভিত্তিতে)।