ওয়েব ডেস্ক ; ১৫ জুন : UPSC সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৪-এর প্রার্থীদের সুবিধার জন্য, মেট্রো পরিষেবা ১৬ জুন (রবিবার) সকাল ৭ টা থেকে ব্লু লাইনে শুরু হবে। সেই দিন, এই করিডোরের পুরো অংশে ১৩০ টি পরিষেবার পরিবর্তে ১৩৮টি পরিষেবা চালানো হবে। সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ৩০ মিনিটের ব্যবধানে UP এবং DN উভয় দিকেই পরিষেবাগুলি চালানো হবে৷
টার্মিনাল স্টেশনগুলি থেকে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।