শুভাবরি ওয়েবডেস্ক, 27 এপ্রিল,কলকাতা: লকডাউন বাড়তে পারে ২১মে পর্যন্ত। এই রকমই আভাস পাওয়া গেল আজ নবান্নের সাংবাদিক সম্মেলনে । এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, “সংক্রমণ অনুযায়ী রেড, অরেঞ্জ ও গ্রিন জোন চিহ্নিত করা হবে। ” রেড জোনে কড়াকড়ি একই রকমের থাকবে বলে জানা গেছে। তবে সংক্রমণের হার বিচার করে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনা বিষয়ক যে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে তাতে আছেন অমিত মিত্র, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে হোম ডেলিভারি, অত্যাবশ্যক পণ্য সহ সব পণ্যেই ডেলিভারিতে ছাড় দেওয়া হবে বলে জানা গেছে ।