
শুভাবরি ওয়েবডেস্ক , 15 এপ্রিল, কলকাতা: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ মে পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা করেন এবং তিনি সে ক্ষেত্রে স্পষ্ট করে দেন যে আগামী ২০ এপ্রিলের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে শর্তাধীন ছাড় দেওয়া হতে পারে। সেই গাইডলাইন মেনেই স্বরাষ্ট্রমন্ত্রক কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে:
রেল, বিমান , জল পরিষেবার মাধ্যমে পণ্য পরিবহনে ছাড়। বিমান রেল স্টেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কর্মীদের কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে ছাড় তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হবে।
এলপিজি বা পেট্রোলিয়ামজাত পন্য উৎপাদন, খাদ্য , পণ্য, ওষুধের মতো জরুরি পরিষেবায় ক্ষেত্রে ছাড়।
আন্তঃরাজ্য পণ্য পরিবহনকারী ট্রাকের যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
ছাড় দেওয়া হবে দুগ্ধ সরবরাহ ও দুগ্ধজাত দ্রব্য পোল্ট্রি ও পশুপালন মাছ চাষ ও বিক্রির সঙ্গে জড়িত কর্মীদের যাতায়াতে ছাড়।
খোলা থাকবে চা-কফি এবং রাবার শিল্প গুলি প্ল্যান্টগুলো।
তথ্যপ্রযুক্তি, কৃষি, গ্রামীণ এলাকায় কিছু কিছু কল-কারখানার ছাড় ঘোষণা করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নিয়ম মানলে চটকল নির্মাণশিল্প ইটভাটা সবকিছুই খোলা যেতে পারে।
তবে সমস্ত ছাড়ের ক্ষেত্রে একটাই জিনিস খুবই প্রয়োজন তা হল সোশ্যাল ডিস্ট্যান্সিং।
