শুভাবরি ওয়েবডেস্ক, ১৭ এপ্রিল,কলকাতা: করোনা আতঙ্কের জেরে এবং লকডাউন এর ফলে বহু মানুষের রুটি-রুজির বন্ধ । বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়াচ্ছেন। এ ক্ষেত্রে পিছিয়ে নেই ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারি যুবক সমিতি কালীপুজো কমিটি, তাদের দাবী যেদিন থেকে লকডাউন চালু হয়েছে তারপর থেকেই বিভিন্ন সময়ে তারা দুঃস্থ মানুষদের হাতে তুলে দিয়েছেন চাল, ডাল, তেল ,সোয়াবিন এর মতন অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী। তাদের অন্যতম উদ্যোক্তা প্রদীপ সেনগুপ্ত। এই সমস্ত ব্যবস্থাই চলছে কড়া নজরদারিতে এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে। শুধুমাত্র এই ওয়ার্ডই নয় পার্শ্ববর্তী ওয়ার্ডের দুস্থ মানুষদের পাশেও রয়েছেন যুবক সমিতি। আজ প্রায় ৩০০ দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী। আগামী দিনে এই প্রক্রিয়া তারা চালিয়ে যাবে বলে জানা যায় ।