শুভাবরি ওয়েবডেস্ক , ১৪ এপ্রিল, কলকাতা:

প্রত্যাশা অনুযায়ী লকডাউন এর মেয়াদ বাড়ল। জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষে লকডাউন ৩ মে পর্যন্ত বর্ধিত করলেন।

২০ এপ্রিলের পর কিছু কিছু স্থানে নিয়ম শর্তাধীন শিথিল হতে পারে, যদি নতুন কোনও হটস্পট তৈরি না হয়, বা দেখা হবে কতটা সেখানে লকডাউন কতটা মানা হচ্ছে।

৩ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে লকডাউন । সারা দেশ থেকে লকডাউন বাড়ানো নিয়ে ইতিবাচক পরামর্শ এসেছে। অনেক রাজ্য ইতিমধ্যেই লকডাউন বাড়িয়েছেন।
মাস্কের ব্যবহার অবশ্যই করুন। প্রয়োজনে বাড়িতে বানানো মাস্কের ব্যবহার করুন ।
সামাজিক দূরত্ব ও লকডাউনের লাভ পেয়েছে আমাদের দেশ।
আপনার ব্যবসায়, আপনার সংস্থায় কর্মরত মানুষদের খেয়াল রাখুন । তাদের চাকরির যেন কোনো ক্ষতি না হয় ।
ওষুধ থেকে খাদ্যশষ্য, দেশে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে , কৃষকদের যতটা সম্ভব ছাড় দেওয়ার চেষ্টা চলছে।


যাঁরা দিন আনে দিন খায়, তাঁদের জন্যই সবচেয়ে বেশি চিন্তা। কাল এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি হবে।
হটস্পটগুলিতে বাইরে বেরনোর উপর কড়া নিয়ন্ত্রণ থাকবে ।
যে স্থানগুলি হটস্পটে পরিণত হতে পারে, সেগুলির উপরেও কড়া নজর রাখতে হবে ।
আর্থিক দৃষ্টিতে দেখলে এর জন্য দেশকে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু দেশবাসীর জীবনের কাছে এই ক্ষতি কিছুই নয়।
ভারত যে পথে হেঁটেছে তা নিয়ে দুনিয়ার সকলে চর্চা করছে। রাজ্য সরকারগুলিও অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে।
তবুও দুনিয়ার বড় বড় দেশের সঙ্গে পরিসংখ্যান বিচার করলে ভারত তুলনামূলক ভাবে অনেক ভাল অবস্থানে রয়েছে। করোনা পরিসংখ্যানের ক্ষেত্রে কিছু দিন আগেও যে সব দেশের সঙ্গে ভারত এক আসনে ছিল সেখানে এখন মৃত্যুর সংখ্যা অনেক বেশি।
আপনাদের ত্যাগের জোরে করোনা জনিত ক্ষতি অনেকটা সামলানো গিয়েছে।
করোনার বিরুদ্ধে লড়াই ভারত এগিয়ে নিয়ে চলেছে। লকডাউনের সময় দেশের মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন। অনেকেই ঘর ও পরিবারের থেকে অনেক দূরে রয়েছেন। কিন্তু আপনারা দেশের স্বার্থে একজন সেনার মতোই কাজ করে গিয়েছেন।
আপনারা উৎসবের সময়েও সংযম দেখিয়েছেন।এটা খুবই প্রশংসার যোগ্য।
দেশে করোনা সংক্রমিত দেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা শুরু হয়েছিল আগেই। ওই সব দেশ থেকে আসা মানুষদের কোয়রান্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছিল।
লকডাউন মেনে চললে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা জিতবই ।