ওয়েব ডেস্ক; ১৪ জুলাই : ১৪ জুলাই রবিবার, আসন্ন মহরম উপলক্ষে সকল ধর্মের ধর্মগুরুদের নিয়ে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা সভা ও প্রয়াত প্রাক্তন সাংসদ ও বিধায়ক আইনজীবী ইদ্রিস আলীর স্তৃতিচারন করে তাঁর আত্মার (মাগফেরাত) শান্তি কামনা, এবং আসন্ন মহরমের তাৎপর্য ব্যাখ্যা করে এক আলোচনা সভার আয়োজন করে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম।কলকাতার রিপন লেনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত সভাটি সঞ্চালন করেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সাধারণ সম্পাদক এম এ আলী। প্রধান অতিথি ছিলেন কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা সফিক কাশমী, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সভাপতি তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ইমরান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক কামরুউদ্দিন মালিক,ডা.আনোয়ারুল ইসলাম ,সরদার কালু সিং,মনি মহারাজ,আকরাম হোসেন সাহিল, মহ: ওয়াসি আখতার প্রমুখ।

প্রধান অতিথি নাখোদা মসজিদের ইমাম মাওলানা সফিক কাশমী মহরমের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন,মহরম মাস শোকের মাস, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হজরত মুহাম্মদ (সা:)এর দৌহিত্র ইমাম হোসেন শহীদ হয়েছিলেন।।

অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সভাপতি তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী ইমরান আলী বলেন, এই মাস অর্থাৎ মহরম মাস, শোকের মাস,ন্যায়কে প্রতিষ্ঠা করতে ইমাম হোসেন এর আত্মত্যাগ সারা বিশ্বের মানুষ সম্মান ও মর্যাদা সহকারে পালন করে এবং তাঁদের স্মরণ করে। ইমাম হোসেনের শাহাদাতের দিনটি মর্যাদা সহকারে পালন করতেন,আমার আব্বা,তাই আমরা প্রয়াত প্রাক্তন সাংসদ ও বিধায়ক আইনজীবী ইদ্রিস আলীর সংকল্পকে বাস্তবায়ন করতে আমরা মিলিত হয়েছি এই স্মরনীয় সভায়। তিনি আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ কে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সাধারণ সম্পাদক এম এ আলী, প্রয়াত প্রাক্তন সাংসদ ও বিধায়ক আইনজীবী ইদ্রিস আলীর স্তৃতিচারন করেন। প্রয়াত ইদ্রিস আলীর বহু কর্মময় জীবনের অবদান ব্যাখ্যা করেন এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন।