ওয়েব ডেস্ক; ২১ সেপ্টেম্বর : মেট্রো রেল ১৪ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ‘স্বচ্ছতা হি সেবা’ পালন করছে। স্বচ্ছতা সচেতনতা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে এই সময়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মেট্রোরেল ভবন রিক্রিয়েশন ক্লাবে ২০ সেপ্টেম্বর একটি টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যাতে মেট্রো কর্মীদের মধ্যে ‘স্বচ্ছতা হাই সেবা’ এবং বন্ধুত্বের প্রচার করা হয়। স্বচ্ছতা সম্পর্কে সচেতন করতে এবং ঐক্যবদ্ধভাবে তা অর্জনের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
