ওয়েবডেস্ক,২৪ জুন, কলকাতা: আগেই ঘোষণা হয়েছিল রাজ্যে লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত। সেইসাথে আজ নবান্নে রাজ্যে‌ করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী । বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চলবে।
আজ নবান্নে সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই প্রথম নবান্নে কোন বৈঠকে যোগ দিলেন। আমফান ও করোনা নিয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলি হয় সেগুলি হল;
~আমফান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্য সরকার কমিটি গঠন করেছে।
~কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন পার্থ চট্টোপাধ্যায়।
~আমফান নিয়ে ত্রাণের কোনরকম দুর্নীতি করা যাবে না।
করোণা পরিস্থিতিতে সকল বেসরকারী হাসপাতাল গুলিকে মানবিক হতে বলেন মুখ্যমন্ত্রী।
বেসরকারি বাসের বাস ভাড়া প্রসঙ্গে বলা হয় এই পরিস্থিতিতে বেসরকারি বাসের বাস ভাড়া বাড়ানো যাবে না।
নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো চলবে না। শীঘ্রই লকডাউন বৃদ্ধির সরকারি নির্দেশিকা জারি করা হবে। করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত পরে শিক্ষা মন্ত্রী জানিয়ে দেবেন।