
ওয়েবডেস্ক , ৫ জুলাই, কলকাতাঃ দেশে কোভিড-১৯ এ সুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে। সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যার তুলনায় বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৭৯৩। এর ফলে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৮১ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন। এর ফলে, সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ২২৬। বর্তমানে ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। দেশে প্রতিদিন নমুনা পরীক্ষাগারের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষাগারের সংখ্যা ১ হাজার ৮৭। এর মধ্যে সরকারি পরীক্ষাগার ৭৮০টি এবং বেসরকারি পরীক্ষাগার ৩০৭টি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৩৮৩টি। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৯৫ লক্ষ ৪০ হাজার ১৩২।
পি আই বি
