শুভাবরি ওয়েবডেস্ক , 5জুলাই, কলকাতা: প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড হর্ষ বর্ধন আজ দিল্লিতে ১ হাজার শয্যাবিশিষ্ট এবং ২৫০টি আইসিইউ শয্যাবিশিষ্ট সর্দার বল্লভভাই প্যাটেল কোভিড হাসপাতাল ঘুরে দেখেন। রেকর্ড ১২ দিনের মধ্যে এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। ডিআরডিও-র সঙ্গে এই হাসপাতাল গড়ে তুলতে স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, বেসরকারি সংস্থা টাটা সনস্‌ ও অন্যান্য একাধিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালটি ২৫ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে।

পি আই বি