যখন সারাদেশ চীনা অ্যাপ এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কেন্দ্রীয় সরকার ৫০ টিরও বেশি চীনা আ্যপ নিষিদ্ধ ঘোষণা করেন। যার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল “ক্যামস্ক্যানার”। এতে ডকুমেন্ট বা কোনো নথি স্ক্যান করা যেত। এই চিনা অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইটি ডিপার্টমেন্ট এর তৈরি নিজস্ব স্ক্যানিং অ্যাপ্লিকেশন এর উদ্বোধন করলেন—- নাম “সেল্ফ স্ক্যান”।এখানে ডকুমেন্ট স্ক্যান করা যাবে এবং ব্যবহারকারীর তথ্য সার্ভারে জমা থাকবে না। একটি সম্পূর্ণ নিরাপদ এবং বিনামূল্যে ব্যবহার করা যাবে বলে তিনি জানান। তিনি আশা করছেন, এই এপ্লিকেশন সারাদেশসহ বিশ্বের যত সব মানুষই ব্যবহার করবেন ।