ওয়েবডেস্ক, 6জুলাই 2020, কলকাতা:

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য; দেশে কোভিড পরীক্ষাগারের সংখ্যা ১ হাজার ১০০-রও বেশি; সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজারেরও বেশি, সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যার তুলনায় ১ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে; জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৬০.৮৬ শতাংশ

দেশে কোভিড নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটির মাইলফলকে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য সরকার/কেন্দ্রশাসিত প্রশাসনগুলি নিরন্তর প্রয়াসের ফলে নমুনা পরীক্ষার হার ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘন্টায় ৩ লক্ষ ৪৬ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ১ লক্ষ ৩৫ হাজার ৫২৫। আজ পর্যন্ত ১ হাজার ১০৫টিরও বেশি পরীক্ষাগারে কোভিড-১৯ নমুনা পরীক্ষা হয়েছে।

রাজ্য সরকার/কেন্দ্রশাসিত প্রশাসনগুলির পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলা ও প্রতিরোধে নিরন্তর প্রয়াসের দরুণ সুস্থতার সংখ্যা আজ পর্যন্ত ৪ লক্ষ ২৪ হাজার ৪৩২-এ পৌঁছেছে। কোভিড-১৯ আক্রান্ত ১৫ হাজার ৩৫০ জন রোগী সুস্থ হয়েছেন।

সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা আক্রান্তের সংখ্যার তুলনায় বেড়ে হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ১৪৫। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬০.৮৬ শতাংশ।

বর্তমানে ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পি আই বি