শুভাবরি ওয়েব ডেস্ক ,১২ ডিসেম্বর, কলকাতা:
সম্প্রতি একটি গোপন তথ্যের ভিত্তিতে, নারকোটিক সেল HPC, ধুলাগড় টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি স্কোডা স্লাভিয়া সেডান গাড়ি ( WB12BT8528) এবং একটি টাটা টিয়াগো (WB12BT8528) তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বস্তায় ৯৭.৬৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সাথে বিনোদ কে.আর. চৌহান (৪৬ বছর) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। টাটা টিয়াগো গাড়ির আরেক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক তথ্য অনুসারে, উদ্ধার করা নেশা সামগ্রী গুলো ভদ্রক (ওড়িশা) থেকে এনে হাওড়া/হুগলি জেলায় বিতরণ করার কথা ছিল। এই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সাঁকরাইল হালায় ভারতীয় দণ্ডবিধির 20(b)(ii) C/25/29 NDPS ধারায় একটি মামলা (কেস নাম্বার 953/24 dt 11/12/24) শুরু হয়েছে।
