
ওয়েবডেস্ক, ২০ জুলাই,২০২০, কলকাতাঃ
অবশেষে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের দাবী রাজ্য সরকার মেনে নিল। কনফেডারেশনের নিরলস প্রচেষ্টা সার্থক রূপ পেল। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনা জনিত পরিস্থিতিতে এখন থেকে সপ্তাহে পাঁচদিন খোলা থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ শনি ও রবিবার ছুটি। এর আগে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকতো। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস জানালেন, দেরীতে হলেও সরকারের এই ঘোষণাকে আমরা সাগত জানাচ্ছি। এটা আমাদের করোনা যোদ্ধাদের সম্মানের প্রতীক, অন্য কিছু নয়।আমরা দীর্ঘদিন ধরে সারা দেশে ৫ দিনের সপ্তাহ চালু করার কথা বলে আসছি। আশা করা যায় 5/৬ টি রাজ্য সরকারের ৫ দিনের সপ্তাহ ঘোষণা, IBA দ্বারা সারা ভারতের সবসময়ের জন্য ৫ দিনের সপ্তাহ চালু করার ক্ষেত্রে মানসিক বাধা দূর করবে। তিনি আরো বলেন, ব্যাংকাররা মারা গেলে কেউ সহানুভূতি দেখায় না।অথচ এরাও দেশের সার্থে নিরলস ভাবে লড়ে যাচ্ছে,করোনা যোদ্ধা এরা। তিনি দাবি করেন, রাজ্য সরকার অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এর সব কয়টি দাবি মেনে নিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, এই সংগঠন দাবি করেছিল যে প্রত্যেকটি শনিবার ছুটি রাখতে হবে, ব্যাংকের কাজের সময় সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি করতে হবে এবং খুব কম সংখ্যক কর্মী নিয়ে ব্যাংক চালু রাখতে হবে। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সম্পাদক সঞ্জয় দাস মনে করেন, এই ঘোষণা ব্যাংকারদের মনে একটু হলেও আশা যোগাবে।

