ওয়েবডেস্ক, ২০ জুলাই,২০২০, কলকাতাঃ করোণা পরিস্থিতি দিন কে দিন ঘোরালো হয়ে যাচ্ছে সারাদেশে এবং আমাদের রাজ্যে। সেই করোনা পরিস্থিতিকে আয়ত্তে আনতে নতুন পন্থা নিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায় জানান, “এখন থেকে সপ্তাহে দুদিন লকডাউন হতে চলেছে পশ্চিমবঙ্গে। চলতি সপ্তাহে আগামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন হতে চলেছে । আগামী সপ্তাহে আপাতত বুধবার লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করার পরই বাকি দিন ঘোষণা করা হবে। “