
ওয়েবডেস্ক, ২০ জুলাই,২০২০, কলকাতাঃ কলকাতা পুলিশের নতুন কর্মসূচি ‘মাস্ক পড়ুন , করোনা দূর করুণ ‘ । সোমবার লালবাজারে এই কর্মসূচি উদ্ধোধন করেছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন, ” কলকাতা শহরে যারা এখনো পর্যন্ত মাস্ক পড়ছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। সেই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচি শহর জুড়ে করা হবে” । এদিন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা বিশেষ মাস্কের উদ্ধোধন করেছেন।
