ওয়েবডেস্ক, ২০ জুলাই,২০২০, কলকাতাঃ

দেশে করোনায় সুস্থতার হার ক্রমশই বাড়ছে। একইসঙ্গে মৃত্যুর হারও ক্রমশই কমছে। আজ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২.৪৬ শতাংশ মানুষের। বিশ্বের মধ্যে ভারতে কোভিড-১৯এ মৃত্যুর হার সবচেয়ে কম। কার্যকরভাবে চিকিৎসা পদ্ধতি পরিচালনা করায় কোভিড-১৯ রোগীদের সুস্থতার হার বেড়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এরই অঙ্গ হিসেবে নতুন দিল্লীতে এইমস হাসপাতালে ই-আইসিইউ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে কোভিডে মৃত্যুর হার লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এইমস এই ই-আইসিইউ কর্মসূচির পরিচালনা করবে এবং ১১টি রাজ্যের ৪৩টি বড় হাসপাতালে আইসিইউ রোগীদের চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে অভিজ্ঞতা ভাগ করে নেবে এবং প্রযুক্তিগতভাবে সহায়তা দান করবে। এই ধরণের ব্যবস্থা গ্রহণের ফলে কঠিন অবস্থায় থাকা রোগীদের চিকিৎসা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাবে।

( পি আই বি)