ওয়েব ডেস্ক ; ২৯ জানুয়ারি : মেট্রো রেলওয়ের বাস্কেটবল দল মেট্রোম্যানদের গর্বিত করেছে। এই দলটি ১৯ জানুয়ারী থেকে ২৫ জানুয়ারী, ২০২৫ পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত ৪৩তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করেছিল। মেট্রো বাস্কেটবল দল সেমিফাইনালে পোর্ট ট্রাস্টকে এবং ফাইনালে পূর্ব রেলকে হারিয়েছে কলকাতার ছাত্র সমিতি গ্রাউন্ডে।

মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই টুর্নামেন্ট জয়ের জন্য দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।