শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ মার্চ, কলকাতা :
আজ দুপুরে পশ্চিমবঙ্গ কর্মজীবি নারী সমন্বয় কমিটি কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, বেসরকারি মহিলা কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি, মাতৃত্বকালীন ছুটি ইত্যাদি দাবিতে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনের সামনে থেকে নিউ সেক্রেটারিয়েট ভবন পর্যন্ত একটি মিছিল করে।
মধুমিতা ব্যানার্জি, সাধারণ সম্পাদক, সচিব সচিবালয় সদস্যা মধুজা সেন রায়, অর্পিতা মিত্র রায় এবং অন্যান্যরা সদস্যদের উপস্থিতিতে সচিবালয়ের সামনে বক্তাগণ অভয়া ঘটনার সমালোচনা করেছেন।
কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ করতে রাতের শিফটের জন্য নিরাপত্তা দাবি জানানো হয়। তারা আরও দাবি করেন, প্রতিটি কর্মক্ষেত্রে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করতে হবে ।
মিছিল সচিবালয় পৌঁছে বক্তাদের বক্তব্য সর্বসাধারণের কাছে জানানোর পরে ৪ সদস্যের প্রতিনিধি দল শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেন।
