ওয়েব ডেস্ক; ৩ এপ্রিল : অ্যাঙ্কর কনজিউমার প্রোডাক্টস-এর জনপ্রিয় প্রিমিয়াম বিউটি সোপ ব্র্যান্ড ‘ডায়না’, , এবার অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করল। তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও রুচিশীলতার মিশেল ডায়না-র ভাবমূর্তিকে নিখুঁতভাবে তুলে ধরে, যা ব্র্যান্ডের নতুন ক্যাম্পেন “Pehli Jhalak Kare Khoobsurat Asar”-এর জন্য উপযুক্ত মুখ করে তুলেছে তাঁকে।
এই ঘোষণার মাধ্যমে প্রিমিয়াম বিউটি সোপ সেগমেন্টে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পদক্ষেপ নিল ‘ডায়না’। ব্র্যান্ডটি এমন গ্রাহকদের জন্য, যারা বিলাসবহুল স্কিনকেয়ার অভিজ্ঞতা চান, কিন্তু তার সঙ্গে মূল্যমানের ভারসাম্যও বজায় রাখতে ইচ্ছুক। আধুনিক নারীদের জন্য অনুপ্রেরণাদায়ী প্রতীক হিসেবে ম্রুণাল ঠাকুর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সেল্ফ-কেয়ারকে গুরুত্ব দেন, যা ডায়না-র দর্শনের সঙ্গে পুরোপুরি মানানসই।
ডায়না প্রিমিয়াম বিউটি সেগমেন্টে নিজেদের উপস্থিতির আরও বিস্তার করছে; সেই প্রসঙ্গেই ম্রুণাল ঠাকুরের এই ব্র্যান্ডটির সঙ্গে পার্টনারশীপ সামঞ্জস্যপূর্ণ। গ্রেড ১-এর এই সাবানে রয়েছে ৭৬% টিএফএম (টোটাল ফ্যাটি ম্যাটার) এবং ০% ফিলার, যা বিশুদ্ধতা ও কার্যকারিতার নিখুঁত প্রতীক। প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ ডায়না ত্বকের গভীর পুষ্টি জোগায়, দীর্ঘস্থায়ী সতেজতা বজায় রাখে এবং উজ্জ্বলতা প্রদান করে, যা বিলাসবহুল সেল্ফ-কেয়ারকে অগ্রাধিকার দেওয়া নারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।
