ওয়েব ডেস্ক; ৫ মে: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে (এসএমপি), যেটি পূর্বে কলকাতা পোর্ট ট্রাস্ট হিসাবে পরিচিত ছিল, সেটি ২০২৫ সালের এপ্রিলে পণ্য প্রবাহের হারে ৪৫.৩২% বৃদ্ধি আনতে পেরেছে। ২০২৪ সালের এপ্রিলে ৪.১০৬ এমএমটির তুলনায় এবছর ৫.৯৬৭ মিলিয়ন মেট্রিক টন পণ্য চলাচল করতে পেরেছে এই বন্দর। এর ফলে, শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরকে এ মাসে ভারতের দ্রুততম বর্ধনশীল মুখ্য বন্দর হিসাবে স্থান দিয়েছে।

বন্দরের চেয়ারম্যান রথীন্দ্র রমন প্রশংসা করে বলেন, “এই অসামান্য কার্যসম্পাদন সমগ্র এসএমপি, কলকাতা পরিবারের অবিচল প্রতিশ্রুতি এবং দক্ষতার প্রত্যক্ষ প্রমাণ। শ্রীরমন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রককে নিরন্তর সমর্থন ও পথনির্দেশের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। শ্রী রমন সমস্ত অংশীদার, বন্দর ব্যবহারকারী এবং এসএমপি কলকাতার সর্বদা গতিশীল ও নিবেদিতপ্রাণ কর্মীদেরও ধন্যবাদ জানান যাদের নিরলস প্রচেষ্টায় এই বৃদ্ধি সম্ভব হয়েছে।

ডক হিসেবে ফলাফল:

  • হলদিয়া ডক কমপ্লেক্স (এইচডিসি) এপ্রিল ২০২৫ এ ৪.৩৬৩ এমএমটি পণ্য চলাচল সম্পাদন করেছে, যা এপ্রিল ২০২৪ এ ২.৯৯৩ এমএমটি থেকে বেড়েছে যথেষ্ট। এটি ৪৫.৭৭% বৃদ্ধি।

কলকাতা ডক ব্যবস্থা (কেডিএস) ২০২৪ সালের এপ্রিলে ১.১১৩ এমএমটির তুলনায় ১.৬০৪ এমএমটি পণ্য চলাচল করাতে পেরেছে এবছর, অর্থাৎ ৪৪.১২% বৃদ্ধি।

কন্টেইনার প্রবাহের হার:

২০২৫ সালের এপ্রিল মাসে, এসএমপি কলকাতা কেডিএস-এ ৬২,০২১ টিইইউ এবং এইচডিসিতে ১৩,৬৯৫ টিইইউ- সহ মোট ৭৫,৭১৬ (টিইইউ) পণ্য পরিচালনা করেছে। এটি ২০২৪ সালের এপ্রিলে ৫৭,৭১৭ টিইইউ থেকে ৩১.১৮% বৃদ্ধি চিহ্ণিত করে (কেডিএস: ৪৮,৪৯৫; এইচডিসি: ৯,২২২)।

এইচডিসি পিওএল পণ্য, এলপিজি, অন্যান্য তরল, উদ্ভিজ্জ তেল, কোকিং কয়লা, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত কয়লা, অন্যান্য কয়লা, ধাতব কোক, কাঁচা পেট্রোলিয়াম কোক, ম্যাঙ্গানিজ আকরিক, অন্যান্য আকরিক, বায়ুবাহিত ছাই, ডাল, খাদ্যপণ্য প্রভৃতি চলাচলে বৃদ্ধি আনতে পেরেছে।

এই মাইলফলকটি পূর্ব ভারতের সমুদ্রবাহিত পণ্য প্রবাহের ক্ষেত্রে এসএমপি কলকাতার কেন্দ্রীয় ভূমিকা এবং জাতীয় সামুদ্রকেন্দ্রিক শিল্পে এর ক্রমবর্ধমান তাৎপর্যকে চিহ্ণিত করেছে।