ওয়েব ডেস্ক; ২৬ মেঃ Mia by Tanishq নিয়ে আসলো ‘জয় অফ গিফটিং ফেস্টিভ্যাল’। বিয়ের মৌসুম এবং গ্র্যাজুয়েশন উদযাপনের এই সময়ে, সীমিত সময়ের এই অফারে ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে থাকছে সরাসরি ২০% ছাড়—জীবনের নানা মাইলস্টোনে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এটাই আদর্শ সময়।
বিয়ের আমেজে ভরপুর এই ঋতুতে, মিয়া দিচ্ছে পরিপূর্ণভাবে বাছাই করা এমন সব গহনার সম্ভার, যা উপহার দেওয়াকে করে তোলে সহজ ও অর্থবহ। সেটা হোক কনে-কে তার বিশেষ দিনে সম্মান জানানো, ব্রাইডসমেইডদের জন্য অর্থবহ গয়না বেছে নেওয়া, অথবা বর-কনের পরিবার ও বন্ধুদের কিছু উপহার দেওয়া—মিয়া-র আধুনিক অথচ চিরন্তন ডিজাইন প্রতিটি উদযাপনেই মানিয়ে যায়, নিশ্চিত করে যে আপনার উপহারটিও হয়ে উঠবে সেই বিশেষ মুহূর্তের মতোই স্মরণীয়।
Mia by Tanishq ১৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনায় তৈরি, সার্টিফায়েড প্রাকৃতিক হিরে-খচিত বিভিন্ন কালেকশনের সম্ভার উপস্থাপন করছে।
এই অফার উপলব্ধ ২৩শে মে থেকে ৮ই জুন পর্যন্ত।
