ওয়েব ডেস্ক; ১৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বজনহারা পরিবারগুলির প্রতি তিনি সহমর্মিতা ব্যক্ত করেন। সেইসঙ্গে, ঐ দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তি সহ অন্য আহতদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে তাঁদের প্রতি রাষ্ট্রের অটল সমর্থনের ব্যাপারেও তিনি নিশ্চয়তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী চলতি ত্রাণ ও উদ্ধারকার্যে প্রকৃত মূল্যায়নের স্বার্থে আহমেদাবাদ বিমানবন্দরে প্রশাসনের প্রথম সারির কর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকেও পৌরোহিত্য করেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একমাত্র জীবিত ব্যক্তি সহ অন্য আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই কঠিন সময়ে তাঁদের ও তাঁদের পরিবারের সঙ্গে থাকার নিশ্চয়তা দিয়েছি। দেশ তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছে।”
“আহমেদাবাদ বিমানবন্দরে প্রশাসনের প্রথম সারির কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকেও পৌরোহিত্য করেছি।”
