ওয়েব ডেস্ক; ১৩ জুন : ৯৮ ঘণ্টা নন-স্টপ লাইভ রেডিও!
৯৮.৩ মির্চি চলছে ৯৮ ঘণ্টা নন-স্টপ লাইভ! কোনও বিরতি নেই, কোনও রিরাম নেই – কেবলমাত্র পাগলামি, আম, আর টানা লাইভ রেডিও! সোমবার ৯ই জুন সকাল ৮টা থেকে শুক্রবার ১৩ই জুন সকাল ১০টা পর্যন্ত চলছে এই পাগলাটে উদযাপন।
এই ক্যাম্পেনের নাম – আমরেলা। গরমের মরশুমে যেখানে সবাই ছায়া খোঁজে, সেখানে মির্চি নিয়ে এসেছে প্রতিদিন ৯৮ কেজি আম জেতার সুযোগ! সাথে চলছে আমের বীজ সংগ্রহ অভিযান, যা দিয়ে কলকাতা শহরের নানা প্রান্তে গাছ লাগানো হবে।
শুধু রেডিও নয়, এটা একটা মেজাজ! শহরের শ্রোতারা দিন-রাত্রি রেডিওর সাথে রয়েছেন, RJ-রা টানা ৯৮ ঘণ্টা মাইকে, আর স্টুডিওতে চলছে পাগলামো!
কলকাতার সেলিব্রিটি আর ইনফ্লুয়েন্সাররা আসছেন মির্চির স্টুডিওতে – ইতিহাসের এই অধ্যায়ে সামিল হতে! সম্প্রতি, পরিচালক কৌশিক গাঙ্গুলী এসে পুরো শো take over করে ফেলেন, আর এক শ্রোতাকে করেন এক মজাদার প্রশ্ন – রেডিওর এই আকস্মিক মজা আর অন্য কোথাও পাওয়া যায় কি?
এ যেন আম গাছ লাগানোর এক ভবিষ্যতের গল্প! এই ক্যাম্পেন শুধু হাসি-ঠাট্টা আর গিফট নয় – এর পেছনে আছে এক গভীর সামাজিক বার্তা। মির্চি শ্রোতাদের কাছ থেকে আমের বীজ সংগ্রহ করছে, আর ১৩ই জুন ক্যাম্পেইন শেষ হওয়ার পরেই শুরু হবে গাছ লাগানোর অভিযান। একদিকে ইতিহাস তৈরি, আর অন্যদিকে প্রকৃতিকে কিছু ফিরিয়ে দেওয়া – এই হচ্ছে মির্চির ‘আমরেলা’।
আর এই ক্যাম্পেইনে, যোগ দিয়েছে টলিউডও! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে কোয়েল মল্লিক! পরমব্রত চট্টোপাধ্যায় থেকে ঋতাভরী চক্রবর্তী, প্রত্যেকে মির্চির ‘আমরেলা’ ক্যাম্পেইনে যোগ দিয়ে হয়ে উঠেছেন, mango-ficent!
কলকাতার রাস্তায়, রেডিওতে, আর সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই ‘আমরেলা’ ঝড়।
শ্রোতারা উত্তর পাঠাচ্ছেন, RJ-দের সঙ্গে মজা করছেন, কেউ কেউ বীজ হাতে নিয়ে স্টুডিওর দরজায় – আর পুরো শহর যেন মেতে উঠেছে এক নতুন উৎসবে।
