শুভাবরি ওয়েব ডেস্ক, ১৭ জুলাই, কলকাতা :
বাঁশদ্রোণী এলাকার ১১৩ ওয়ার্ডের বাঁশদ্রোণী পার্কের আশেপাশে বর্ষায় জল জমে থাকাটা আগে একটা স্বাভাবিক বিষয় ছিল। ২০১৯ সালে এখানে রাস্তা কেটে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা চালু করা হয়। বর্তমানে রাস্তায় জল জমা সমস্যাটি দূর হয়েছে।
পরবর্তীকালে এই রাস্তাতে পানীয় জলের পাইপ বসানোর কাজ হয়েছে। তার সাথে সংযোজন, ভাঙ্গা রাস্তার ওপর দিয়ে ইলেকট্রিকের কেবিল বসানোর কাজ করা হবে। এতসব কর্মকাণ্ড কিন্তু ২০১৯ সাল থেকে চলছে অর্থাৎ এই ভাঙা রাস্তা দিয়ে পার্কের মানুষজন নিত্য যাতায়াত করছেন। কিছু মানুষের দাবি রাস্তার কাজ শুরু হয়েছে। তবুও বেশ কিছু এলাকাবাসীর মন্তব্য রাস্তার কাজ এতদিন পরে কেন?
