ওয়েব ডেস্ক; ৯ সেপ্টেম্বর : ভারতের টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (TRAI) চলতি বছরের জুলাই মাসে বোলপুর শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথ বরাবর পশ্চিমবঙ্গ লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা অঞ্চল (LSA) এর জন্য তাদের স্বাধীন ড্রাইভ টেস্ট-এর (IDT) ফলাফল প্রকাশ করেছে। TRAI-এর কলকাতা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই ড্রাইভ টেস্টে রেলপথে রেল যাত্রী এবং অন্যদের মোবাইল নেটওয়ার্কের কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা হয়।

২৫ জুলাই, ২০২৫ TRAI-এর দলগুলি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ৪১৮ কিলোমিটার রেলপথ জুড়ে বিস্তারিত পরীক্ষা চালায়। 2G, 3G, 4G এবং 5G প্রযুক্তি পরিষেবার মূল্যায়ন করা হয়।

পরীক্ষার মূল মাপকাঠিগুলি:

ক) ভয়েস পরিষেবা : কল সেটআপ সাকসেস রেট (CSSR), ড্রপ কল রেট (DCR), কল সেটআপ সময়, কভারেজ।

খ) ডেটা পরিষেবা : ডাউনলোড/আপলোড থ্রুপুট, লেটেন্সি।

বোলপুর শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথে সামগ্রিক মোবাইল নেটওয়ার্কের মূল্যায়নের ফলাফল নীচে সংক্ষেপে দেওয়া হল:

কল সেটআপ সাফল্যের হার – অটো-সিলেকশন মোডে (5G/4G/3G/2G) যথাক্রমে এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল সেটআপ সাফল্যের হার ১০০%, ৫৮.১৮%, ৯৭.৩০% এবং ৮৮.২৪%।

ড্রপ কল রেট- অটো-সিলেকশন মোডে (5G/4G/3G/2G) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর ড্রপ কল রেট যথাক্রমে ১.৮৯%, ১৩.৫৪%, ১.৮৫% এবং ২০.৮৩%।

ডেটা পরিষেবা – ড্রাইভ টেস্টের সময় ডেটা পরিষেবার গড় ডাউনলোড গতি ১২১.৪৭ এমবিপিএস এবং গড় আপলোড গতি ১১.৩৮ এমবিপিএস।

বোলপুর শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথের মূল্যায়নে যেসব রেলস্টেশন অন্তর্ভুক্ত ছিল, সেগুলি হল – সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন এবং কিষাণগঞ্জ।