ওয়েব ডেস্ক; ১০ সেপ্টেম্বর : বন্ধন লাইফ ইন্স্যুরেন্স — ঘোষণা করল বন্ধন লাইফ আইরিটায়ার (iRetire)। এটি একটি অবসর-কেন্দ্রিক জীবনবীমা পরিকল্পনা, যা আর্থিক স্বাধীনতা, মানসিক শান্তি এবং নিজের মতো করে জীবনযাপনের আত্মবিশ্বাস প্রদান করার উদ্দেশ্যে তৈরি।
আইরিটায়ার-এর মাধ্যমে বন্ধন লাইফ দিচ্ছে সারাজীবনের নিশ্চিত আয়ের প্রতিশ্রুতি—যাতে অবসর মানে আর কোনও আপস নয়, বরং বহু বছরের কঠোর পরিশ্রমে গড়ে তোলা জীবন উপভোগের সময়। এই পরিকল্পনা দেয় একটি স্থিতিশীল আয়ের নিশ্চয়তা, যা পলিসিধারীর সারাজীবন ধরে চলতে থাকে। ফলে ভবিষ্যতের পরিকল্পনা করা যায় আর্থিক দুশ্চিন্তা ছাড়াই।
প্রকাশ উপলক্ষে বন্ধন লাইফ-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সতীশ্বর বি বলেন:
“বন্ধন লাইফ-এ আমরা বিশ্বাস করি, অবসর মানেই নতুন সম্ভাবনার সূচনা—কোনও আর্থিক দুশ্চিন্তার সময় নয়। আইরিটায়ার-এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের দিচ্ছি স্থায়ী আয়ের সুরক্ষা এবং জীবন নিজের মতো করে উপভোগ করার অটুট আত্মবিশ্বাস। এই পরিকল্পনা শুধু বর্তমানকে উদযাপনই নয়, বরং আগামীকে সুরক্ষিত করার এক দৃঢ় প্রতিশ্রুতি—নিজের এবং প্রিয়জনদের জন্য।”
গ্রাহকরা দুটি সহজ বার্ষিক কিস্তি (অ্যানুইটি) বিকল্পের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন। ‘লাইফ অ্যানুইটি’ বিকল্পে, যতদিন পলিসিধারী (অ্যানুইট্যান্ট) জীবিত থাকবেন, ততদিন তিনি স্থিতিশীল আয় পেতে থাকবেন। আর ‘লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ পারচেজ প্রাইস’ বিকল্পে, অ্যানুইট্যান্ট জীবনের শেষ দিন পর্যন্ত আয় পাবেন এবং দুর্ভাগ্যবশত অ্যানুইট্যান্টের মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি মূল বিনিয়োগের টাকা ফেরত পাবেন।
এছাড়াও, গ্রাহকরা সিঙ্গেল লাইফ অ্যানুইটি অথবা জয়েন্ট লাইফ অ্যানুইটি-র মধ্যে একটিকে নির্বাচন করতে পারবেন। জয়েন্ট লাইফ অ্যানুইটির ক্ষেত্রে প্রাথমিক অ্যানুইট্যান্ট না থাকলেও তাঁর জীবনসঙ্গী বা দ্বিতীয় অ্যানুইট্যান্টের জন্য আয় পরিষেবা চালু থাকবে, যা পরিবারের চাহিদা সর্বদা পূরণের সুনিশ্চয়তা প্রদান করবে।
