ডিজিটাল, ১০ ডিসেম্বর:
আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সোসাইটি আয়োজন করতে চলেছে বার্ষিক চলচ্চিত্র উৎসব ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ। বিশ্বের ৪৭ টি দেশ থেকে ৪৭৫ টি সিনেমা জমা পড়েছিল। বিচারকরা তার মধ্যে থেকে ৪৩ টি দেশের ৯৬ টি সিনেমা বেছে নিয়েছেন। সিনেমাগুলোকে ভাগ করা হয়েছে চারটি বিভাগে ডকুমেন্টারি, অ্যানিমেশন, এক্সপেরিমেন্টাল ও ফিকশন।
এই ছবির প্রদর্শনী দেখা যাবে সম্পূর্ণ ভার্চুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সোসাইটির অফিশিয়াল ওয়েবসাইট পেজে। আই এফ এস এর লক্ষ্য হলো কলকাতা ও তার বাইরে বিশ্বমানের সিনেমা পৌঁছে দেওয়া।
সংস্থা আগামী ১২ ই ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মাস্টারক্লাস ওয়াকসপ এর আয়োজন করেছেন সেখানে ক্লাস নেবেন স্বনামধন্য আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই সম্পূর্ণ বিষয়টি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন পরিচালক কমলেশ্বর মুখার্জী, অভিনেতা বিশ্বনাথ বসু ,প্রিয়াঙ্কা মন্ডল, তথাগত ঘোষ, লুব্ধক মুখার্জী ,সৌরভ বসু, শুভঙ্কর মজুমদার প্রমূখ।
