কলকাতায়, এস.বি.পি.এল (SBPL) অর্থাৎ স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগ এর পঞ্চমবর্ষ এটি। (SBPL) এস.বি.পি.এল হলো, ৬০-৪০ টুর্নামেন্ট, অর্থাৎ এখানে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়ের বয়স ৪০ বছরের ঊর্ধ্বে এবং ৬০ বছরের নিম্নে । প্রধানত খেলোয়াড়দের বয়সই এই খেলার শ্রেষ্ঠ আকর্ষণ । আইবিপিএল ধাঁচে তৈরি এই প্রিমিয়ার লিগে মোট ৮ টি টিম অংশগ্রহণ করেছে ।
A,B,C,D,E,F,G,H করে ৮ টি গ্রুপে বিভক্ত করা হয়েছে টিমকে। এই ৮ টি টিমে মেম্বার গ্রহণ করা হয়েছে নিলামের মাধ্যমে। নিয়ম অনুসারে সর্বোচ্চ ১৪০০ টাকা ব্যয়ের মাধ্যমে নিলামের কিনতে হবে খেলোয়াড়দের। আগামী ২৩ শে জানুয়ারী,সুকান্ত উদ্যানে সকাল ৮ টা থেকে রাত ৮ টা অব্দি এই ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।
প্রত্যেকের জন্য আছে নির্দিষ্ট পুরস্কারের ব্যাবস্থাও। প্রথম পুরুস্কার হিসাবে হয়েছে ৭৫,০০০ টাকা , দ্বিতীয় পুরুস্কার ৫০,০০০ এবং তৃতীয় পুরুস্কার ১০,০০০ টাকার পুরুস্কার।
আজকের খেলোয়াড়দের এই নিলামে উপস্থিত ছিলেন, উপভোক্তা বিষয়ক মন্ত্রী শ্রী. সাধন পান্ডে মহাশয় এবং মুখ্য অতিথি শ্রী. সম্বরণ ব্যানার্জি ও শ্রী শিব শঙ্কর পাল।

