কলকাতা ; ২৪ ডিসেম্বর : মেট্রো যাত্রীদের জন্য সুখবর!! ২৫শে ডিসেম্বর (বৃহস্পতিবার) মেট্রো রেল ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্লু লাইন

২৫শে ডিসেম্বর যাত্রীদের সুবিধার জন্য মেট্রো ব্লু লাইনে গভীর রাত পর্যন্ত পরিষেবা চালাবে। ওই দিন শহীদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো রাত ১০:৩০ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ১০:২৩ মিনিটে ছাড়বে।

ওই দিন এই করিডোরে দুপুর ২:৪০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চালানো হবে।

ওই দিন, যা একটি ছুটির দিন, ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ০৬:৫০ থেকে শুরু হবে এবং ২৭২টি পরিষেবার পরিবর্তে এই করিডোরের পুরো পথে ২২৪টি পরিষেবা চালানো হবে।

ওই দিন যথারীতি জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

গ্রিন লাইন

মেট্রো প্রতিদিনের ২২৮টি পরিষেবার পরিবর্তে সকাল ০৬:৩৯ থেকে রাত ১০:২০ পর্যন্ত ২০১টি পরিষেবা চালাবে। ওই দিন এই করিডোরে বিকেল ৪:২৫ থেকে রাত ৮:৩০ পর্যন্ত ৬ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চালানো হবে।

হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত রাত ১০:২০ মিনিটে (ওই দিন একটি অতিরিক্ত পরিষেবা)

ওই দিন ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।