ওয়েব ডেস্ক; ৩ জানুয়ারি: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! জানুয়ারি মাসের পর পর চারটি রবিবার (০৪, ১১, ১৮ এবং ২৫ জানুয়ারি) ব্লু লাইন ও গ্রিন লাইনে যাত্রী সাধারণের সুবিধার্থে মেট্রো রেল বিশেষ পরিষেবা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
এই বিশেষ পরিষেবার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
ব্লু লাইন (Blue Line)
রবিবারগুলিতে পরিষেবার সংখ্যা ১৩০ থেকে বাড়িয়ে ১৬০ করা হয়েছে। বিকেল ৩:২০ থেকে সন্ধ্যা ৭:২০ পর্যন্ত মেট্রো চলাচলের সময়ের ব্যবধান ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট করা হয়েছে।
গ্রিন লাইন (Green Line)
এই লাইনটিতে মোট পরিষেবার সংখ্যা ১০৮ থেকে বাড়িয়ে ১২৪ করা হয়েছে।
- বিকেল ৪:০২ থেকে রাত ৮:৩০ পর্যন্ত মেট্রো চলাচলের সময়ের ব্যবধান ১৫ মিনিটের পরিবর্তে ১০ মিনিট করা হয়েছে।
অন্যান্য লাইনের তথ্য:
ইয়েলো লাইন (Yellow Line): এই লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
অরেঞ্জ ও পার্পল লাইন (Orange & Purple Line): প্রথা অনুযায়ী এই দুই লাইনে রবিবার কোনো পরিষেবা মিলবে না।
