কলকাতা; ৪ জানুয়ারি : কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৩ জানুয়ারি নদিয়া জেলার কল্যাণীর সেন্ট্রাল পার্কে আইকপ কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় যোগাযোগ বা সঞ্চার ব্যুরোর ‘বন্দে মাতরমের ১৫০ বছর’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় অঞ্চলের পিআইবি ও সিবিসির মহানির্দেশক টি ভি কে রেড্ডির উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে ঠাকুর ‘বন্দে মাতরমের ১৫০ বছর’ উপলক্ষে প্রদর্শনী আয়োজনের জন্য সিবিসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কাছে বিষয়টি তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করে এবং বঙ্গ সংস্কৃতি উৎসবে মূল্য সংযোজন করে।
আইকপ কর্মসূচির অধীনে ‘বন্দে মাতরমের ১৫০ বছর’, ভিবি–জি রাম জি আইন ২০২৫-এর সুবিধাসমূহ, শ্রম সংস্কার, সাইবার অপরাধ, মিশন লাইফ এবং নারী ও শিশু স্বাস্থ্য-সহ বিভিন্ন বিষয়ে সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি আগামী ৬ জানুয়ারি সমাপ্ত হবে।
