ওয়েব ডেস্ক; ১৭ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের সভাপতিত্বে ১৩৫তম ডাক ও পেনশন আদালত আগামী ১৭ মার্চ ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। স্থান চিফ পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেলের কার্যালয়, যোগাযোগ ভবন, সি. আর. অ্যাভিনিউ, কলকাতা। গুগল মিটের মাধ্যমে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের ব্যবস্থা থাকবে।
পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ডাকঘর থেকে পেনশন প্রাপ্ত পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত দাবি এবং ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ এই আদালতে বিবেচিত হবে। অভিযোগপত্রে পূর্ণ বিবরণ উল্লেখ করতে হবে। পূর্বে সংশ্লিষ্ট ডাক কর্তৃপক্ষের নিকট প্রেরিত পত্রের রেফারেন্স নম্বর, তারিখ এবং অভিযোগকারীর মোবাইল নম্বর উল্লেখ আবশ্যিক।
অভিযোগপত্র এস. সি. দাস, এডিপিএস (সিএস), চিফ পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেল, পি-৩৬, সি. আর. অ্যাভিনিউ, কলকাতা-৭০০০১২ বরাবর প্রেরণ করতে হবে। আগামী ৩ মার্চ ২০২৬-এর মধ্যে ডাকযোগে অথবা ই-মেল মারফত পৌঁছাতে হবে। ই-মেল ঠিকানা: cpmg_wb@indiapost.gov.in, adpgcowb[at]gmail[dot]com অথবা pg.wb@indiapost.gov.in।
অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এডিপিএস (সিএস)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে। টেলিফোন নম্বর: ০৩৩-২২১২০২৫০ / ০৩৩-২২১২০৬১২ / ০৩৩-২২১২০৫০০।
ডাক বা পেনশন আদালতের জন্য প্রেরিত আবেদনপত্র বা ই-মেলের উপরে স্পষ্টভাবে “ডাক আদালত / পেনশন আদালত” লিখতে হবে।
