ওয়েব ডেস্ক; ১৭ ফেব্রুয়ারি : বারামতীতে ২৮শে জানুয়ারী লিয়ারজেট (ভিটি-এসএসকে) বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্র্যাফ্ট আক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি। এই সংস্থাটি ২০১৭ সালের বিমান দুর্ঘটনার তদন্ত সংক্রান্ত নিয়মাবলী এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়মগুলি অনুসরণ করে তদন্ত করছে।

এই বিমানটিতে ২টি ফ্লাইট রেকর্ডার ছিল। দুর্ঘটনার সময় সেগুলি দীর্ঘক্ষণ গরমের মধ্যে ছিল। তবে এলথ্রি- কমিউনিকেশন্স-এর তৈরি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারটির থেকে তথ্য সফলভাবে পরীক্ষাগারে উদ্ধার করা সম্ভব হয়েছে। হানিওয়েলের তৈরি ককপিট ভয়েস রেকর্ডারটি থেকেও প্রযুক্তিগত নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এএআইবি সমস্ত নিয়মাবলী অনুসরণ করেই পুরো তদন্তের প্রক্রিয়া সম্পন্ন করছে। এক্ষেত্রে কোনো গুজব যাতে না ছড়ায় এবং পুরো তদন্ত যাতে স্বচ্ছভাবে হয়, সেটিও নিশ্চিত করা হচ্ছে। এসংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে। এএআইবি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছে, তারা যাতে কোনোরকমের অপপ্রচারে বিভ্রান্ত না হয়।