ওয়েব ডেস্ক; ১৮ ফেব্রুয়ারি : আরব সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমানায় (আইএমবিএল) ১৬ ফেব্রুয়ারি ২০৩ কিলোগ্রাম সন্দেহজনক মাদক সহ একটি স্পীড বোটকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও গুজরাটের সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস)।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে উপকূল রক্ষী বাহিনীর একটি আইসিজি জাহাজ মাছ ধরার কাজে নিযুক্ত নৌকাটির পিছু নেয় এবং বিশেষ নজরদারি ব্যবস্থার মাধ্যমে সেটিকে আটক করে। ঐ নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ২০৩টি প্যাকেট, যার প্রতিটির ওজন প্রায় ১ কিলোগ্রাম। নৌকাটির কর্মীদের আটক করে পোরবন্দরে নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া প্যাকেটগুলির রাসায়নিক পরীক্ষা করা হচ্ছে।