ওয়েব ডেস্ক; ১৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের ভূমিকা তুলে ধরেছেন।
এএনআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী উদ্ভাবন হাব, মেধা এবং নেতৃত্বের ক্ষেত্রে ভারতের অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন।
এক্স-এ এক পোস্টে মোদী লিখেছেন , “ভারত যেহেতু দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজন করছে, তাই এআই-এর ক্ষেত্রে রূপান্তরমূলক সম্ভাবনা, এআই বিপ্লবে ভারত কী ভূমিকা পালন করতে পারে এবং আর অনেক কিছু এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আমি ভাগ করে নিয়েছি।”
