শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী, কলকাতা:
গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মিনিটে কলকাতা পৌরসংস্থার ১২৭ নং ওয়ার্ডের রক্ষিতপাড়ায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। পরে বোমা বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার স্থানীয় কিছু দুষ্কৃতী এই কাজ করে থাকতে পারে।