শুভাবরি ওয়েব ডেস্ক,৩ মার্চ, কলকাতা:
১মার্চ দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি সদস্যদের মধ্যে তীব্র বাতানুবাদ এবং লড়াইয়ের পর গতকাল বিজেপি টালিগঞ্জ -২ কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল এবং নেতাজি নগর নারকেল বাগানেএকটি পথসভার আয়োজন করা হয় ।
প্রায় শতাধিক বিজেপি নেতা এবং কর্মীদের নিয়ে প্রবীণ বিজেপি নেতা শীলভদ্র দত্ত, মৃত্যুঞ্জয় জোয়ারদার, গোবিন্দ দাস সহ অন্যান্যরা নেতাজি নগরের বিভিন্ন জায়গা ঘুরে নারকেল বাগানে উপস্থিত হয় সন্ধ্যেবেলা। গতকালের ঘটনা প্রসঙ্গে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন দেওয়াল খুঁজলে দেখা যাবে যে গত লোকসভা নির্বাচনে যে সব দেওয়াল বিজেপি লিখেছিল সেই দেওয়ালে বিজেপি তাদের আগামী নির্বাচনের জন্য দেওয়াল লিখতে গিয়েছিল।
তারা অভিযোগ করেন যে তৃণমূল সদস্যরা পুলিশের লাঠি হাতে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেন। তারা আরো দাবি করেন যে এসআইআর এর প্রেক্ষিতে তৃণমূল যথেষ্ট রকম ভয় পেয়েছে। তাদের দাবি আগামী নির্বাচনে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতা দখল করবে। গতকাল আক্রমণের সময় অঞ্চলের মানুষদের সহযোগিতা এবং আজ মিছিল চলাকালীন তাদের সম্মুখে মিছিলকে সমর্থনের জন্যে বিজেপি নেতৃবৃন্দ এলাকার মানুষদের ধন্যবাদ জানান।
