ওয়েব ডেস্ক; ৪ মার্চ : ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ১ লক্ষ ৩ হাজারেরও বেশি বিদ্যালয়ে আধারে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেশন সংক্রান্ত কর্মসূচি রূপায়ণ করে লক্ষ লক্ষ শিক্ষার্থীর সুবিধা করে দিয়েছে। এই শিশুরা স্কুলে বসেই ঐ কাজটি সম্পন্ন করতে পেরেছে।

এখনও পর্যন্ত প্রায় ১.২ কোটি শিশু স্কুলে বসেই এই কাজ করার সুবিধা পেয়েছে।

ইউআইডিএআই ২০২৫-এর সেপ্টেম্বরে মিশন মোডে এই কাজ শুরু করে। এর আগে ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস প্রকৌশলের সঙ্গে সংযুক্তিকরণের কাজ করে নেয় ইউআইডিএআই। কেন্দ্রীয় স্কুলশিক্ষা ও সাক্ষরতা দপ্তর এবং ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস-এর মধ্যে সংযুক্তিকরণের ফলে স্কুল পড়ুয়াদের মধ্যে কাদের ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট (এমবিইউ) দরকার, তা স্পষ্ট হয়ে যায়।

ইউআইডিএআই-এর আঞ্চলিক দপ্তরগুলি এবং প্রাদেশিক দপ্তরগুলি এক্ষেত্রে সমন্বয়ের কাজ করেছে। কাজে লাগানো হয়েছে অন্তত ৪ হাজার মেশিন।

শিশুদের আধারে বায়োমেট্রিক আপডেশন দরকার সরকারের বিভিন্ন প্রকল্প এবং বৃত্তির সুবিধা পাওয়ার ক্ষেত্রে। ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় নাম নিবন্ধনের ক্ষেত্রেও বিষয়টি জরুরি।

৭-১৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই আপডেশনের কাজ হয়েছে নিখরচায়।

স্কুলের শিবির ছাড়াও শিশু ও পড়ুয়ারা আধার সেবা কেন্দ্রে গিয়েও এই আপডেশনের কাজ সেরে নিতে পারে।