শুভাবরি ওয়েব ডেস্ক, ৭ মার্চ, কলকাতা:
সম্প্রতি পদ্মশ্রী মুম্বাই চিত্র পরিচালক মধুর ভান্ডারকার কলকাতার সি আই টি রোডের ‘কাসা ইন্ডিয়া’ বিপনীতে বিকাশ দোকানীয়ার অভিনব প্রয়াসকে সাধুবাদ জানাতে উপস্থিত হন।

নান্দনিক দৃষ্টিতে ‘কুশন’কে দেশের সংস্কৃতি ও কুটির শিল্পকে কাজে লাগিয়ে এক নতুন রূপ প্রদান করেন বিকাশ দোকানীয়া। মধুর ভান্ডারকার বলেন, এমনি অভিনব প্রয়াসের জন্য তিনি সুদূর বোম্বে থেকে উপস্থিত হয়েছেন। সাংবাদিক মাধ্যমকে বিকাশ দোকানীয়া জানান, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার এই কুশন এখন থেকে পাওয়া যাবে। পাশাপাশি, দুবাইয়ের সাথে বৈদেশিক বিনিময়ের কথা চলছে।

বিকাশবাবু আরো বলেন, এই কর্মকাণ্ডে তাকে সহযোগিতা করছেন তার স্ত্রী বন্দনা দোকানিয়া, কন্যা ও পুত্র তৃষা ও ইয়াশ দোকানিয়া।