শুভাবরি ওয়েব ডেস্ক, ৯ মার্চ, কলকাতা:
আজ দুপুরে ‘পশ্চিম বঙ্গ ভোটাধিকার সুরক্ষা মঞ্চ’ স্টেটসম্যান হাউস থেকে জাতীয় পতাকা নিয়ে সিইও অফিস পর্যন্ত মিছিল করে এবং সিইও অফিসের কাছে SIR-এ মুসলমানদের সাথে বৈষম্যের অভিযোগের প্রতিবাদে একটি পথসভা করে। এতে উপস্থিত ছিলেন ওমর ফারুক, ফরিদুল ইসলাম, উজমা আলম, তৌহিদ আহমেদ খান এবং অন্যান্যরা।

পথ সভায় বক্তারা দাবি করেন, SIR-এ মুসলমানদের সাথে বৈষম্যের অভিযোগে জ্ঞানেশ কুমারের সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, ২০০২ সালের SIR-এর সাথে সফল ম্যাপিং সত্ত্বেও, মুসলমানদের ইচ্ছাকৃতভাবে AI সক্ষম লজিক্যাল ডিসফ্যাক্রিটি বিভাগের অধীনে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

সভায় আরও দাবি জানানো হয়, চূড়ান্ত তালিকায় সমস্ত সফল ম্যাপ করা ভোটারদের অন্তর্ভুক্ত করতে হবে।

পরে ওমর ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইও অফিসে স্মারকলিপি জমা দেন।