শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ মার্চ, কলকাতা:
এবার কলকাতার যোধপুর পার্কে অভিনয়, নৃত্য, মিউজিক, প্রফেশনাল স্টুডিও ও রেডিও জকি শেখানোর ব্যবস্থা করেছে “লাসা”। সংস্থার কর্ণধার সুহাঙ্গিনী সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমকে জানান, শিল্পকর্ম শেখানোর পাশাপাশি কাজেরও সুব্যবস্থা আছে। তিনি আরো জানান, আমাদের সংস্থায় কোর্স ফি ইনস্টলমেন্টের সুবিধা আছে।

সম্প্রতি সংস্থার আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ১২৩, যোধপুর পার্ক, কলকাতায়। এভাবে শিল্পীর অনুরাগকে পূর্ণ রূপদান করতে ও তার শিল্পকে আরো নিপুণ করতে অগ্রবর্তী “লাসা”।

সব মিলিয়ে শিল্প অনুরাগীদের জন্য এটি একটি প্রকৃত প্রশিক্ষণ কেন্দ্র ।