শুভাবরি ওয়েব ডেস্ক, ১১ মার্চ, কলকাতা:
আজ ভোর তিনটে নাগাদ এন এইচ-১১৭ আই আই এম জোকার কাছে, ডায়মন্ড হারবার রোডে একটি কয়লা বোঝাই ট্রাক উল্টে যায়। ফলে ডায়মন্ড হারবার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। কলকাতা পুলিশের উদ্ধারকারী দল/ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ঘটনাস্থলে পৌঁছেছে। সকাল সাড়ে দশটার পর থেকে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
