শুভাবরি ওয়েব ডেস্ক, ১২ মার্চ, কলকাতা:
আজ নবনিযুক্ত মাননীয় রাজ্যপাল শ্রী. আর. এন. রবি লোকভবন থেকে শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় শ্রী. সুজয় পাল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব, জগদীশ প্রসাদ মীনা এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর প্রধানগণ।
শপথ গ্রহণের আগে মাননীয় রাজ্যপাল সকালে কলকাতার কালীঘাটের কালী মন্দিরের সস্ত্রীক পুজো দেন।
