ওয়েব ডেস্ক; ১৩ মার্চ : ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন দ্য মোরারজি দেশাই ন্যাশনাল ইন্সটিটিউট অফ যোগা (এমডিএনআইওয়াই) ২০২৬ – এর যোগ মহোৎসবের আয়োজন করছে। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ – এর ১০০ দিনের কাউন্টডাউন শুরু উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। নতুন দিল্লীর বিজ্ঞান ভবনে ১৩ মার্চ এই অনুষ্ঠানের সূচনা। ১০০টি স্থান তথা শহরে যোগ প্রসারের লক্ষ্যে ১০০ দিনের কাউন্টডাউন উপলক্ষ্যে আয়ুষ মন্ত্রক তার সহযোগীদের সঙ্গে একযোগে এর পরিকল্পনা করেছে।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ছাড়াও থাকবেন ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের সচিব, বৈদ্য রাজেশ কোটেচা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, যোগগুরু, যোগ মাস্টার, আয়ুষ বিশেষজ্ঞ, চিকিৎসক এবং যোগ সাধকরা উপস্থিত থাকবেন।
প্রতাপ রাও যাদব বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে রাষ্ট্রসংঘ ২০১৪ সালে ২১ জুন’কে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। বিশ্বজুড়ে যোগের গ্রহণযোগ্যতা আমাদের দেশের কাছে গর্বের। কারণ, আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে যোগ অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রতি বছর এই যোগ দিবসের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নিজে। ২০২৬ সালেরও আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে তিনি জানান।
আসন্ন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আয়ুষ মন্ত্রক দেশের ১০০টি প্রসিদ্ধ স্থানে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তাব করেছে। সর্বাত্মক আরোগ্যের পথ হিসেবে দেশের মানুষ যোগকে জীবনে গ্রহণ করার এবং দিবস উদযাপনে অনুপ্রাণিত।
