শুভাবরি ওয়েব ডেস্ক, ১৫ মার্চ, কলকাতা:
অবশেষে প্রতীক্ষার অবসান নির্বাচন কমিশন দিল্লি থেকে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের নির্বাচনী সময় ঘোষণা করলেন। তিনি জানান, মোট ৮২৪টি আসনে ১৭ কোটি ৪০ লক্ষ মানুষ ভোট দান করবেন ।
পশ্চিমবঙ্গে ভোটদাতা বর্তমানে ৬ কোটি ৪৪ লক্ষ। এ রাজ্যে ভোট হচ্ছে দুটি পর্বে। প্রথম পর্বে ১৫২ টি আসনে ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় পর্বে ১৪২ টি আসনে 29 এপ্রিল ভোট গ্রহণ করা হবে ভোট গণনার দিন স্থির হয়েছে মে মাসের ৪ তারিখ। প্রথম এবং দ্বিতীয় পর্বের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে যথাক্রমে ৬ এবং ৯ এপ্রিল। নমিনেশন ফিরিয়ে নেওয়ার তারিখ হচ্ছে যথাক্রমে ৯ এবং ১৩ এপ্রিল।

এই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করার ঠিক এক ঘণ্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী দুটি বড় আর্থিক ঘোষণা করেন। তিনি পুরোহিত এবং মোহাজ্জেম ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বকেয়া ডিএ ও তিনি দিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন। রাজনৈতিক মহল এই দুটি ঘোষণাকে মুখ্যমন্ত্রীর মাস্টার্স স্ট্রোক করে মনে করছেন। কিন্তু ভোটের রেজাল্ট এ এর কতটা প্রভাব পড়বে সেটা জানা যাবে ৪ তারিখ অর্থাৎ ৪ এপ্রিল।