করোনা মহামারী চলাকালীন কিছুটা হলেও অনিশ্চিত হয়ে গিয়েছিল ডাক্তার দেখানো। কিন্তু তার বিকল্প পথ হয়ে এসেছিলো টেলিমেডিসিন অর্থাৎ টেলিফোন এবং ভার্চুয়াল মাধ্যমে ডাক্তার বাবুদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা এবং তার মাধ্যমেই নিজের রোগের জন্য সঠিক চিকিৎসা পরামর্শ নেওয়া।
কিন্তু সে ক্ষেত্রে ডাক্তারবাবুরা বুঝতে পারছেন না আপনার শরীরে এখন কি যন্ত্রণা রয়েছে বা কি সমস্যা রয়েছে। সেই টেলিমেডিসিন জগতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে হাজির হল টেলিমেডিসিন ল্যাব এবং রিসার্চ প্রাইভেট লিমিটেডের আবিষ্কার। সংস্থার কর্ণধার ইয়াকুব আলী বলেন, “আমাদের এই নতুন আবিষ্কারের মাধ্যমে ভার্চুয়ালে বসে থাকা ডাক্তারবাবু এবং রোগীর মাঝখানে একটি সিস্টেম রয়েছে যার মাধ্যমে ডাক্তারবাবু নিজের জায়গায় বসেই রোগীর হৃদস্পন্দন, ব্লাড প্রেসার , ইসিজি বিভিন্ন পরীক্ষার সরাসরি অর্থাৎ রিয়েল টাইম রিপোর্ট পাবেন এবং সেই রোগীর জন্য যথাযথ চিকিৎসার পরামর্শ দিতে পারবেন ডাক্তারবাবু”।
সংস্থার দাবি, সারাদেশে প্রায় ২৫০০ হসপিটাল এর সাথে তাদের যোগাযোগ হয়েছে সেখানকার ডাক্তারবাবুরা এই সিস্টেমের সঙ্গে জুড়ে যাওয়ার হাত বাড়িয়েছেন। এছাড়া সারাবিশ্বে ও কিছু কিছু দেশে হসপিটাল সংস্থার সাথে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সংস্থার অন্যতম ডিরেক্টর আভি ইমানুল ডি রোজারিও জানান , ‘আমাদের এই সিস্টেমের ফলে প্রান্তিক মানুষ যারা সরাসরি ডাক্তারবাবুর কাছে আসতে পারছেন না কিংবা বিভিন্ন জায়গায় সঠিক চিকিৎসা পাচ্ছেন না তারা রিয়েল টাইম টেলিমেডিসিন সিস্টেমের মাধ্যমে ডাক্তারবাবু সাথে কথা বলে সঠিক চিকিৎসা নিতে পারবেন’।
সংস্থার দাবি আগামীদিনে made 2 wheels নামক সংস্থার মাধ্যমে তারা ঘরে ঘরে তাদের এই পরিষেবা দিতে বদ্ধপরিকর। এতে যেমন তৈরি হবে কর্মসংস্থান তেমনি টেলিমেডিসিন জগতকে আরো নতুন দিশা দেখাতে পারবে তারা। তারা দাবি করেন সম্পূর্ণ প্রক্রিয়ার খরচ সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকবে।
আপাতত কলকাতা এবং পার্শ্ববর্তী সল্টলেকে তাদের এই real-time টেলিমেডিসিন সিস্টেম বসতে চলেছে ।
সংস্থার অন্যান্যদের মধ্যে রয়েছেন:
নর্থ বেঙ্গলের দায়িত্বে হাসানুজ্জামান মন্ডল , আন্তর্জাতিক ডিরেক্টর মামুর বিণ ইসলাম, রিসার্চ অ্যাসোসিয়েট এম ই আলী, প্রযুক্তি স্পন্সর প্রতিক্ষা হস্পিতাল গুরগাঁও দিল্লি ।


